০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় খলিল মালিক হসপিটালের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : ০১:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • 19

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে এই হাসপাতাল — গভর্নর ড. আহসান এইচ মনসুর

মোঃ আব্দুল্লাহ হক,
চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় আধুনিক ও উন্নত চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচন করল খলিল মালিক হসপিটাল। শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্ত মঞ্চসংলগ্ন খলিল মালিক হসপিটাল প্রাঙ্গণে হাসপাতালটির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খলিল মালিক হসপিটাল চুয়াডাঙ্গার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. সাদিকুর আর মালিক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়াউদ্দিন, এনএসআই চুয়াডাঙ্গার যুগ্ম পরিচালক মো. সামসুল হক, শাহীদ প্যালেসের প্রতিষ্ঠাতা শাহিদুজ্জামান টরিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিসহ আনুমানিক ১০০ থেকে ১২০ জন অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বাস্থ্যই সকল সুখের মূল।” কিন্তু অসুস্থতা মানুষের জীবনের এক কঠিন বাস্তবতা। সেই কঠিন সময়ে নিজ এলাকায় উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাওয়া গেলে মানুষের ভোগান্তি অনেকটাই কমে যায়। খলিল মালিক হসপিটাল অত্র অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় খলিল মালিক হসপিটালের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০১:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬