০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবছর তেল উৎপাদন ১৮ শতাংশ বৃদ্ধির আশা ভেনেজুয়েলার

  • Update Time : ০১:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • 58

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬  : ভেনেজুয়েলা চলতি বছরে (২০২৬) তেল উৎপাদন ১৮ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে। এ লক্ষ্য অর্জনে জ্বালানি খাত পুরোপুরি বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা হেক্টর ওব্রেগন।

তিনি বলেন, ‘আমাদের একটি আইন ছিল… যা শিল্প হিসেবে আমাদের প্রয়োজনের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ ছিল না।’ তিনি আরও জানান, ২০২৬ সালের লক্ষ্য হলো ‘কমপক্ষে ১৮ শতাংশ উৎপাদন বৃদ্ধি’।

বর্তমানে ভেনেজুয়েলার তেল উৎপাদন দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্র্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ যে আইনটির প্রতিশ্রুতি দেন এবং বৃহস্পতিবার প্রথম পাঠে যা গৃহীত হয়েছে, সেটি ওয়াশিংটনের চাপেই প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার ঘটনার পর এই চাপ আরও জোরালো হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলের প্রতি তার আগ্রহের বিষয়টি গোপন রাখেননি।

আইনটি চূড়ান্তভাবে পাস হলে, ভেনেজুয়েলার তেল খাতে কয়েক দশকের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হবে। এই নিয়ন্ত্রণব্যবস্থা ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে মাদুরোর প্রয়াত রাজনৈতিক গুরু সমাজতান্ত্রিক নেতা হুগো শাভেজ আরও কঠোর করেছিলেন।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

এবছর তেল উৎপাদন ১৮ শতাংশ বৃদ্ধির আশা ভেনেজুয়েলার

Update Time : ০১:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬