নিউজ অফ কুষ্টিয়া-
মেহেরপুরের বামন্দীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘ’র্ষে রাকেশ আহমেদ (১৭) নামের এক স্কুলছাত্র নিহ’ত হয়েছে। এছাড়া এ দুর্ঘট’নায় আরও দু’জন আহ’ত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় মেহেরপুর- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহ’ত রাকেশ আহমেদ মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের মোঃ কমিরুল ইসলামের ছেলে। সে বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলো। আহ’ত দুই জন হলেন, মেহেরপুরের আব্দুল বাকীর ছেলে অভিক আহমেদ (২৮) ও বামন্দীর মিনকুল ইসলামের ছেলে শয়ন আলী(১৬)।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাজেদুর রহমান জানান, “রাকেশ আহমেদ তেরাইল থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বামন্দী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘ’র্ষ হয়। ঘটনাস্থলে রাকেশ গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় স্থানীয়রা। ক্লিনিকে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। এদিকে আহত শয়নের অবস্থা আশ’ঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং আহত অভি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা জানান, বামন্দী বাসস্ট্যান্ডে অটোরিকশা, ভ্যান ইত্যাদি যানবাহন যত্রতত্র অবস্থায় রাখার কারণে দুর্ঘট’নার ঝুঁ’কি বাড়ছে। অতিসত্বর প্রশাসনিকভাবে এর কোনো ব্যবস্থা না নেয়া হলে দুর্ঘট’নার সংখ্যা আরও বাড়বে।
বামন্দী সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহ’ত রাকেশ আহমেদকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃ’ত্যু হয়েছে”।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, “দুর্ঘট’নার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।




















