চুয়াডাঙ্গা প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে শ্রেষ্ঠ রোভার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট আল মুতাকাব্বির সাকিব।
চুয়াডাঙ্গা সদর উপজেলার পর এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এ নিয়ে জেলা পর্যায়ে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ রোভার এর খ্যাতি অর্জন করে বিভাগীয় পর্যায়ের জন্য মনোনীত হয়েছেন তিনি।
আল মুতাকাব্বির সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দার পুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মেম্বার শহিদুল ইসলামের পুত্র। তার এই সাফল্যের পিছনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান এবং তার অভিভাবকসহ সকল শিক্ষাগুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে তার জন্য সকলের নিকট দোয়া চান।

























