অস্থাবর ও স্থাবর সব মিলিয়ে চুয়াডাঙ্গা ১ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজের সম্পদের মোট মূল্য ২৪ লাখ ৭০ হাজার টাকা। তিনি বছরে আয় করেন ৪ লাখ ৫০ হাজার টাকা। এই করবর্ষে তিনি ৫ হাজার টাকা কর দিয়েছেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ছত্রপাড়ার বাসিন্দা অ্যাড. মাসুদ পারভেজ পেশায় আইনজীবী । তাঁর স্ত্রী ওয়াহিদা পারভীন একজন শিক্ষিকা। তাঁর বাৎসরিক আয় ৪ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা। তিনি নগদ ৩০ লাখ ১৪ হাজার ৭৫৮ টাকার মালিক। স্বর্ণ আছে ১০ ভরি। অ্যাড. মাসুদ পারভেজের শিক্ষকতা যোগ্যতা এলএলএম।
অস্থাবর সম্পদ:
অ্যাড. মাসুদ পারভেজের নগদ অর্থ রয়েছে ৫ লাখ ৭ হাজার ৫৯১ টাকা, বিদেশি মুদ্রা নেই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা আছে ১৫ লাখ ৪৪ হাজার ৪০৯ টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত নেই। তাঁর একটি পৈত্রিকসূত্রে পাওয়া মোটরসাইকেল আছে। তাঁর রয়েছে ৫ ভরি স্বর্ণ যার মূল্য অজানা। আগ্নেয়াস্ত্র নেই।
সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ২০ লাখ ৫২ হাজার টাকা।
স্থাবর সম্পদ:
স্থাবর সম্পদের হিসাবে অ্যাড. মাসুদ পারভেজ জানিয়েছেন, অকৃষি জমি আছে. ০০৫১ একর। যার অর্জনকালীন মূল্য ৪ লাখ ১৮ হাজার টাকা। ভবন (আবাসিক বা বাণিজ্যিক) নেই। তাঁর মোট অর্জনকালীন স্থাবর সম্পদের মূল্য ৪ লাখ ১৮ হাজার টাকা।(তথ্য : হলফনামা




















