০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট

  • Update Time : ০১:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • 46

রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরির অভিযোগ করা হয়েছে। এছাড়া নগদ চার লাখ টাকা খোয়া যাওয়ায় কথাও জানিয়েছেন দোকানের মালিক। সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে দুর্ধর্ষ চুরির এই ঘটনা ঘটে। বিজ্ঞাপন দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকাল ১০টায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচিগেটের তালা ও সাটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি আমার দোকান ভাঙচুর করা। সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোরেরা। তিনি বলেন, এখানে আমার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ কেনার রশিদও চুরি করে নিয়ে গেছে। নগদ চার লাখ টাকাও খোয়া গেছে। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬শ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেন তিনি। বিজ্ঞাপন বিজ্ঞাপন বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, চুরির বিষয়টি জানতে পেরেছি। এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। জাগোনিউজের খবর পেতে ফলো করুন Jagonews24 Google News Channel এদিকে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর তিনটা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্য ভেতরে ঢুকে গ্লাস ভেঙে সিন্দুকসহ বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে। এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট

Update Time : ০১:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬