০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির শরীফুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

  • Update Time : ১২:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • 82

চুয়াডাঙ্গা, ২১ ডিসেম্বর, ২০২৫ : চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার বাবু। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কাছ থেকে মনোনয়নপত্রটি গ্রহণ করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, খন্দকার আব্দুল জব্বার সোনা, এ্যাড. আসম আব্দুর রউফ, আব্দুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা ১ আসনে মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে  পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন, নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন ও তৃতীয় লিঙ্গের ৭ জন। এছাড়া ভোটকেন্দ্র ১৭৯টি।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির শরীফুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

Update Time : ১২:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫