০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে মোট ১,৫৫,০০০ টাকা জরিমানা

  • Update Time : ০৪:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 59

তৌহিদ, মাগুরা
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে মোট ১,৫৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ০৮ ডিসেম্বর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বেলা ১১.০০টা থেকে ২.০০টা পর্যন্ত পরিচালিত অভিযান মেসার্স মিলন এন্টারপ্রাইজ এর মালিক মিলন কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০,৪৫ ও ৫১ ধারায় ১,৫০,০০০/- টাকা এবং মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে ক্রয় বিক্রয় ভাউচার না রাখা, সারের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে সার বিক্রয়ের অপরাধে ৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মো: রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে মোট ১,৫৫,০০০ টাকা জরিমানা

Update Time : ০৪:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫