০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • Update Time : ০২:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 129

চুয়াডাঙ্গা, ৯ ডিসেম্বর, ২০২৫ : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতির দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান সড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন দপ্তরের ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব রেবেকা সুলতানা।

শিক্ষক নুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিফা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি এমন একটি ব্যাধি যা রাষ্ট্রের শিকড়কে ক্ষতিগ্রস্ত করে। একটি ঘুষ, একটি অনিয়ম, একটি মিথ্যা সমাজের ওপর পাহাড়ের মতো প্রভাব ফেলে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় দুর্নীতি বিরোধী দিবস পালিত

Update Time : ০২:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫