০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-১: আসন পুনরুদ্ধারে তৎপর বিএনপি, সমানতালে জামায়াত

  • Update Time : ০২:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 278

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-১ আসনের সম্ভাব্য সব প্রার্থী মাঠে নেমে পড়েছেন। গণসংযোগ, পথসভা ও দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করার তৎপরতায় সরগরম হয়ে উঠেছে পুরো আসন। স্থানীয়রা মনে করছেন, এই আসনে মূল লড়াই হবে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর। আরও দেখুন প্রতিবেদন ফ্যাশন প্লাস পোশাক জাতীয় সংবাদ সংবাদ মাধ্যম অটোমোবাইল ম্যাগাজিন বাংলাদেশ সংবাদ অনলাইন খবরের কাগজ আর্কাইভ সংবাদপত্র বিজ্ঞাপন অনলাইন সংবাদপত্র রাজনৈতিক সংবাদ খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই দলটির প্রার্থী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কারের রূপরেখা সক্রিয়ভাবে প্রচার করছেন। অন্যদিকে আগে থেকেই প্রার্থী ঘোষণা করায় জামায়াত আরও সুসংগঠিতভাবে মাঠে অবস্থান তৈরি করেছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাকের পার্টির প্রার্থীরাও কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি স্থানীয়ভাবে প্রচার চালাচ্ছেন। তবে এনসিপি এবং এবি পার্টির কর্মকাণ্ড কেন্দ্রীয় কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থায়ী ভোটব্যাংক রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার দুটি আসন থেকে কারা জয় পাবেন তা এই ভোটব্যাংকের ওপর অনেকাংশে নির্ভর করছে। আরও দেখুন প্রতিবেদন রাজনৈতিক জীবনী বাংলা নিউজ অ্যাপ সংবাদপত্র বিজ্ঞাপন ডিজিটাল সংবাদপত্র অটোমোবাইল ম্যাগাজিন লেখাপড়া ই-বুক জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ সংবাদ আর্কাইভ জানা গেছে, চুয়াডাঙ্গা-১ (সদর-আলমডাঙ্গা) জাতীয় সংসদের ৭৯নং আসন। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে আসনটি গঠিত। ২০২৩ সালের ডিসেম্বরের হিসেব অনুযায়ী, এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮০ জন এবং নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ৭০৫ জন। চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। দেড় দশকের বেশি সময় আগে হারানো আসনটি পুনরুদ্ধারে তিনি দিন-রাত এক করে মাঠে সক্রিয় রয়েছেন। ভোটেরদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। শতভাগ স্বচ্ছতার সঙ্গে ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত কমিটি করেছি। পকেট কমিটি করিনি। নির্বাচিত হলে চুয়াডাঙ্গা শহরে বাইপাস সড়ক, আলমডাঙ্গায় বড় হাসপাতাল, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন করব।’ আরও দেখুন লেখাপড়া ই-বুক খেত-খামার কৃষি পণ্য রাজনৈতিক জীবনী খবরের কাগজ জ্ঞান-বিজ্ঞান গ্যাজেট ব্রেকিং নিউজ নিরাময় স্বাস্থ্য পণ্য রাজনৈতিক বিশ্লেষণ কোর্স ডিজিটাল সংবাদপত্র জাতীয় সংবাদ তিনি বলেন, ‘আমি মিথ্যা স্বপ্ন দেখাতে আসিনি। ৩১ দফা রূপরেখা এই অঞ্চলের অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য, শ্রমজীবী ও মধ্যবিত্তদের জন্য একটি গ্যারান্টি। ধানের শীষ বিজয়ী হলে চুয়াডাঙ্গাকে আধুনিক, জনবান্ধব মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে।’ এই আসনে জামায়াতের প্রার্থী দলটির জেলা শাখার সহকারী সেক্রেটারি, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পর মানুষ সন্ত্রাসমুক্ত, স্বচ্ছ নির্বাচন চায়। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা— জনগণের এই তিন প্রত্যাশার ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে আমরা প্রস্তুত। সুষম উন্নয়নের স্বার্থে নতুন ভোটাররা দাঁড়িপাল্লাকেই বেছে নেবে।’ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও দলটির প্রার্থী মোল্লা ফারুক এহসান বলেন, ‘চুয়াডাঙ্গার মানুষের প্রধান চাহিদা উন্নত চিকিৎসাসেবা ও স্থায়ী কর্মসংস্থান। এই জেলার স্বাস্থ্যসেবা দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থায় রয়েছে, অনেকেই সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পান না। আমি নির্বাচিত হলে জেলার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করব। পাশাপাশি এখানে এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) প্রতিষ্ঠার মাধ্যমে রপ্তানিমুখী শিল্প গড়ে তোলা ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করব।’ আরও দেখুন নিরাময় স্বাস্থ্য পণ্য ই-পেপার সাবস্ক্রিপশন রাজনৈতিক জীবনী স্থানীয় সংবাদ জাতীয় সংবাদ সংবাদপত্র বিতরণ সংবাদ বিশ্লেষণ খবরের কাগজ রাজনৈতিক সংবাদ সংবাদপত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, ‘আস্থা ও অধিকার সংকটে থাকা মানুষের জন্য একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক শক্তি প্রয়োজন। ইসলামী আন্দোলন সেই দায়িত্ব পালন করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতির উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গা-১: আসন পুনরুদ্ধারে তৎপর বিএনপি, সমানতালে জামায়াত

Update Time : ০২:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫