০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তে মতবিনিময়কালে কুষ্টিয়া সেক্টর কমান্ডার ইখতিয়ার, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যাবে না

  • Update Time : ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 52

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যাবে না এ কথা জোর দিয়ে বলেছেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ইখতিয়ার। তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো অপরিচিত মানুষের চলাচল দেখলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পে খবর দিতে হবে। ইদানিং সীমান্তে মানবপাচারের প্রবণতা বেড়েছে এবং মাঝে মাঝে সীমান্তে পুশব্যাকের ঘটনাও ঘটছে। এগুলো বন্ধ করতে স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ মাদক ও স্বর্ণ চোরাচালান থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশের কোনো নাগরিক যেন বিএসএফের হাতে প্রাণ না হারায় এটাই আমাদের লক্ষ্য। তাই কোনো অবস্থাতেই সীমান্তের ওপারে যাওয়া যাবে না। জরুরি প্রয়োজন হলে বিজিবিকে জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সীমান্তে মাদক, নারী ও শিশু পাচার রোধে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন তিনি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় জনসাধারণকে নিয়ে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় এসব কথা বলেন সেক্টর কমান্ডার কর্নেল ইখতিয়ার। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদ সংলগ্ন এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ও সরকারি পরিচালক মোহাম্মদ হায়দার আলী।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

দর্শনা সীমান্তে মতবিনিময়কালে কুষ্টিয়া সেক্টর কমান্ডার ইখতিয়ার, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যাবে না

Update Time : ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫