১১:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫

  • Update Time : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • 69

মাদারীপুর, ২ ডিসেম্বর, ২০২৫ : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদের সেতুর উপর ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতদের মধ্যে ঘটনাস্থলে ১ জনের ও পরে হাসপাতাল নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।

আজ মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তথ্য নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর উপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস বলেন, আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। দেখি হঠাৎ বিকট শব্দ করে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস এর সামনে থাকা পণ্যবাহী ট্রাকে সজোরে ধাক্কা এর মধ্যে ঢুকে গেল। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হওয়ার সম্ভবনা বেশি।

ওসি জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ঢাকা যাচ্ছিল।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫

Update Time : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫