১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিভাগে ‘শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি)’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। ভূমি সেবা, রাজস্ব আদায় এবং প্রশাসনিক দক্ষতার মূল্যায়নে এ সম্মান দেওয়া হয়।

  • Update Time : ০৪:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • 80

সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে দেশব্যাপী মোট ৫৮ জন কর্মকর্তা পুরস্কৃত হন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন দুই বিভাগীয় কমিশনার, মনোনীত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রেভিনিউ ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, ভূমি সহকারী/উপসহকারী কর্মকর্তা ও সার্ভেয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সভাপতিত্ব করেন সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় আশিষ কুমার বসু লিখেছেন, এ অর্জন ব্যক্তিগত নয়; আলমডাঙ্গাবাসীর ভালোবাসা, সেবা গ্রহণে সহযোগিতা এবং সহকর্মীদের সম্মিলিত পরিশ্রমের ফল। তিনি আলমডাঙ্গার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভূমি সেবা উন্নত করার ক্ষেত্রে তাঁদের সহযোগিতা ছিল অনন্য। রাজস্ব প্রশাসনে সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমও এই সম্মান অর্জনে বড় ভূমিকা রেখেছে।

সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, তাঁর সুদক্ষ দিকনির্দেশনা উপজেলায় ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ে গতিশীলতা এনেছে। পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং জেলা প্রশাসক, চুয়াডাঙ্গার সহায়তাও উল্লেখ করেন তিনি।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

খুলনা বিভাগে ‘শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি)’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। ভূমি সেবা, রাজস্ব আদায় এবং প্রশাসনিক দক্ষতার মূল্যায়নে এ সম্মান দেওয়া হয়।

Update Time : ০৪:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫