০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • Update Time : ১২:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • 125

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সদস্য (সাংবাদিক) এবং দাতা সদস্যদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার দিন বাদ আসর প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সিনিয়র সাংবাদিক এম এম আলাউদ্দিন। এরপর প্রয়াত সদস্যদের স্মরণে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, সাংবাদিক শেখ সেলিম, আবুল হাসেম ও হুসাইন মালিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব। দাতা সদস্যদের স্মৃতিচারণ করেন অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান ও হোসেন জাকির। প্রয়াত সাংবাদিক অ্যাডভোকেট একেএম মুসার ছেলে লাবলুর রহমান এবং শহীদ সাংবাদিক মোহাম্মদ আলীর ছেলে কবির মোহাম্মদ শহিদুল হাসান তাদের পিতার স্মৃতি তুলে ধরেন।

সভায় ১৯৭৭ সালের ৯ জুলাই থেকে ২০২৪ সালের ৯ জানুয়ারি পর্যন্ত মৃত্যুবরণকারী সদস্যদের নাম-পরিচয়সহ স্মরণ করা হয়। তারা হলেন- বাংলাদেশ অবজারভার ও দৈনিক সংবাদের মোহাম্মদ আলী, দৈনিক বাংলার আতিয়ার রহমান, দৈনিক সংবাদের দাউদ হোসেন, দৈনিক ইত্তেফাকের একেএম মুসা, দৈনিক খবরের ওদুদ হোসেন, দৈনিক জনতার ফিরোজ খান, পাক্ষিক গ্রাম বাংলার মকবুলার রহমান, সাপ্তাহিক চুয়াডাঙ্গার সম্পাদক-প্রকাশক ওয়াসিকুর রহমান জোয়ার্দার, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সাইফুল ইসলাম পিনু, দৈনিক আকাশ খবরের সম্পাদক-প্রকাশক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক এবং নির্বাহী সম্পাদক তানজির আহমেদ রনি।

এছাড়া প্রয়াত দাতা সদস্যদের মধ্যে স্মরণ করা হয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বশিরা মান্নান, সাবেক সংসদ সদস্য হাজী মোজাম্মেল হক, ব্যাংকার এস.আর. মালিক, ব্যবসায়ী এস.এম. ইউসুফ আলী এবং শিক্ষা উদ্যোক্তা এম.এস. জোহাকে। স্মরণসভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জান্নাতুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাহিদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মিজানুল হক মিজান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শাহ আলম সনি, আতিয়ার রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বী সাগর, আলমগীর কবীর শিপলু, খাইরুল ইসলাম, মাহফুজ মামুন, রুবাইত-বিন-আজাদ সুস্থির, পলাশ উদ্দিন, আলম আশরাফ, শামসুজ্জোহা রানা, সোহেল রানা ডালিমসহ আরও অনেকে। দাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোর কুমার কুণ্ডু ও এমরাজ উদ্দিন খোকন।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল

Update Time : ১২:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫