০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে সমৃদ্ধিশালী জেলায় পরিণত করবো ইনশাআল্লাহ

  • Update Time : ১০:৩৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • 63

মাওলানা জহুরুল ইসলাম আজিজী**

চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা–চুয়াডাঙ্গা সদর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা মার্কার এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী আজ শনিবার খাসকররা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি প্রধান প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা করেন যে, নির্বাচিত হলে কৃষিসমৃদ্ধ চুয়াডাঙ্গা জেলার কৃষিক্ষেত্রে ব্যাপক আধুনিকায়ন বাস্তবায়ন করা হবে।

মাওলানা আজিজী বলেন,
“আমাদের জেলার কৃষি-সম্পদকে সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে চুয়াডাঙ্গাকে একটি মডেল জেলায় রূপান্তর করতে চাই। কৃষকেরা যাতে আধুনিক প্রযুক্তি, সুলভ সারের সহজলভ্যতা, সেচের উন্নত সুবিধা এবং উন্নত বিপণন ব্যবস্থার সহায়তা পায়— সে লক্ষ্যে আমরা কাজ করব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,
“চুয়াডাঙ্গার উন্নয়নের সবচেয়ে বড় ভিত্তি হলো কৃষি। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, পানি ও সেচ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক কোল্ডস্টোর নির্মাণ, কৃষিপণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলে কৃষকের আয় বৃদ্ধি করাই হবে আমাদের অগ্রাধিকার। কৃষক বাঁচলে দেশ বাঁচবে— আমরা সে নীতিতে বিশ্বাসী।”

মাওলানা আজিজী আরও যোগ করেন,
“চুয়াডাঙ্গাকে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও শান্তিময় অঞ্চলে পরিণত করতে চাই। কোনো কৃষক যেন তার ফসলের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ না হন, যুবসমাজ যেন বেকার না থাকে— এ লক্ষ্যেই আমরা কাজ করব। উন্নয়ন ও ন্যায়ের সমন্বয়ে একটি স্মার্ট চুয়াডাঙ্গা গড়ার অঙ্গীকার করছি।”

গণসংযোগে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ মুজাহিদ কমিটি চুয়াডাঙ্গা জেলা শাখার ইমাম ও অডিটর মাওলানা মোঃ সিরাজুল ইসলাম; ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন; ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ আব্বাস আলী; সেক্রেটারি মোঃ মাসুম বিল্লাহ; মোঃ নুরুল ইসলাম; মোঃ শামীম মিয়া রেজা; পিন্টু মিয়া; মোঃ আঃ গনি প্রমুখ নেতৃবৃন্দ।

শেষে তিনি স্থানীয় জনগণ, কৃষক ও সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন এবং চুয়াডাঙ্গা-১ আসনের উন্নয়নে হাতপাখা মার্কায় সমর্থন প্রত্যাশা করেন।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গার কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে সমৃদ্ধিশালী জেলায় পরিণত করবো ইনশাআল্লাহ

Update Time : ১০:৩৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫