০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী শক্তি ক্ষমতায় আসলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে — মাওলানা জহুরুল ইসলাম আজিজী

  • Update Time : ১০:১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • 63

আজ মঙ্গলবার, ১৮ নভেম্বর, চুয়াডাঙ্গা–১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগে তিনি তৃণমূলের সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় করে বলেন—
“ইসলামী শক্তি ক্ষমতায় আসলে জনগণের অধিকার নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। দুর্নীতি, বৈষম্য ও রাজনৈতিক অন্যায়চক্রের অবসান ঘটিয়ে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব।”

তিনি আরও জানান—

“উন্নয়ন হবে সমানভাবে—কোনো এলাকা অবহেলিত থাকবে না।”

“মাদক, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।”

“গরিব ও অসহায় মানুষের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে।”

“যুবসমাজের কর্মসংস্থান ও শিক্ষাব্যবস্থা সংস্কারে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়া হবে।”

“প্রকল্পভিত্তিক ও সমন্বিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে জনগণের জীবনমান বৃদ্ধি করা হবে।”

“নারী ও শিশুর অধিকার সংরক্ষণে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।”

গণসংযোগে স্থানীয় জনতা উচ্ছ্বসিতভাবে হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন জানান এবং এলাকার উন্নয়নের বিভিন্ন দাবি–দাওয়া তুলে ধরেন। মাওলানা আজিজী মনোযোগ দিয়ে এসব শোনেন এবং বলেন—
“জনগণের সমস্যাই আমাদের ইশতেহার। আপনাদের প্রত্যাশাই আমাদের দায়িত্ব।”

উক্ত গণসংযোগে বারাদী ইউনিয়ন সভাপতি জনাব নজরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি জাকির হোসেনের নেতৃত্বে দায়িত্বশীল দলবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে মাওলানা আজিজী সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মোঃ আব্দুর রহিম
সদস্য প্রচার মিডিয়া উপ কমিটি
ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

ইসলামী শক্তি ক্ষমতায় আসলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে — মাওলানা জহুরুল ইসলাম আজিজী

Update Time : ১০:১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫