মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা: জীবননগর-দর্শনা মহাসড়কের সন্তোষপুর এলাকায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে চারটা থেকে ৫ টা পর্যন্ত এর মধ্যে সশস্ত্র ডাকাত দল পূর্বাশা পরিবহনের একটি বাসে হানা দিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন ও যাত্রীদের অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে তারা প্রথমে একটি পিকআপ ভ্যান থামিয়েও লুটপাট চালায়।
জানা যায়, উপজেলার সন্তোষপুরে মঙ্গলবার ভোরে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল রাস্তার পাশে থাকা দুটি গাছ কেটে মহাসড়কে ফেলে রাখে। প্রথমে তারা ঢাকা মেট্রো ন -১২৪৩২০ নম্বরের একটি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে চালকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে। এরপর পিকআপ ভ্যানটিকে রাস্তার ওপর ব্যারিকেড হিসেবে রেখে দেয়।
সোমবার রাত ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৫২৪১) বাসটি ভোর ৫টার দিকে সন্তোষপুরে পৌঁছালে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল চাপাতি, দা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসের গতিরোধ করে। ডাকাত দলের সদস্যরা বাসে উঠে প্রথমে চালক ফয়সালকে লাঠি দিয়ে ডান হাতে আঘাত করে গাড়ির নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা বাসটিকে মহাসড়ক থেকে আন্দুলবাড়িয়া বাইপাস সড়কের ইকো পার্কের সামনে নিয়ে যায়।
ডাকাত দলের সদস্যরা এসময় বাসে থাকা ৭-৮ জন যাত্রীর নিকট থেকে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা, মোবাইল ফোনসহ আনুষঙ্গিক জিনিসপত্র ছিনিয়ে নেয়। লুটপাট শেষে তারা বাসের দুইটি জানালা ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় বাসচালক ফয়সাল আহত হলেও যাত্রীদের কেউ হতাহত হননি। নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা
স্থানীয়দের অভিযোগ, সন্তোষপুর এলাকায় বারবার ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসনের ভূমিকা নীরব। তাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী আজও পর্যন্ত ডাকাত দলের কোনো সদস্যকে আটক বা লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি। ব্যস্ততম এই সড়কে ডাকাতদলের ভয়ে যানবাহন এবং ঢাকাগামী পরিবহনগুলো চরম নিরাপত্তাহীনতায় চলাচল করছে।
০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
জীবননগর-দর্শনা মহাসড়কে পূর্বাশা পরিবহনে ডাকাতি: নগদ অর্থ ও মালামাল লুট, আতঙ্কে যাত্রী ও পরিবহন শ্রমিকেরা
Tag :
জনপ্রিয়




















