১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংক, এমএফএস ও পিএসপি’র মধ্যে আন্তঃলেনদেন চালু হচ্ছে নভেম্বরে, ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও আধুনিক ও সহজ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে আন্তঃপরিচালনযোগ্য (Interoperable) লেনদেন চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই নতুন ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা খুব সহজে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে অর্থ লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে গত অক্টোবরে ১৩(পিএসডি সার্কুলার নং-১২) জারি করা এক নির্দেশনায় এই ঘোষণা দেওয়া হয়।

মূল নির্দেশনাগুলো হলো:

* ১লা নভেম্বর থেকে চালু: সকল ব্যাংক, পিএসপি এবং এমএফএস প্রোভাইডারকে আগামী ০১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে আন্তঃপরিচালনযোগ্য ব্যবস্থায় লাইভ (Live) লেনদেন কার্যক্রম শুরু করতে হবে।

* ফি নির্ধারণ: আন্তঃপরিচালনযোগ্য ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সেবার ধরন অনুযায়ী ইন্টারচেঞ্জ ফি (Interchange Fee) নির্ধারণ করা হয়েছে।

* ব্যাংক (ক্রেডিট/ডেবিট কার্ড) থেকে পিএসপি/এমএফএস প্রোভাইডারে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে, প্রেরক ব্যাংক প্রাপক পিএসপি বা এমএফএস প্রোভাইডারকে লেনদেনকৃত অর্থের ০.৩০%, ০.৪০% অথবা ০.৪৫% পর্যন্ত ফি প্রদান করতে পারবে।

* প্রেরক এবং প্রাপক প্রতিষ্ঠানের চুক্তির ভিত্তিতে এই ফির হার নির্ধারণ ও চূড়ান্ত করতে হবে।

* গ্রাহক পর্যায়ে কোনো বাড়তি চার্জ নেই: ইন্টারঅপারেবল লেনদেনের জন্য অংশগ্রহণকারী ব্যাংক বা এমএফএস গ্রাহক পর্যায়ে বিদ্যমান লেনদেন ফি-এর অতিরিক্ত কোনো চার্জ ধার্য করতে পারবে না।

* লেনদেন সীমা: আন্তঃপরিচালনযোগ্য ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক/এমএফএস/পিএসপি’র হিসাবের ধরন অনুযায়ী নির্ধারিত লেনদেন সীমা প্রযোজ্য হবে।

* এনপিএসবি’র বিদ্যমান ফি বহাল: ন্যাশনাল পেমেন্ট স্যুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে পরিচালিত আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে পূর্বে জারি করা সার্কুলার অনুযায়ী নির্ধারিত ফি বহাল থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ দেশে ক্যাশলেস (Cashless) সমাজ গঠনে এবং ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ম

নে করা হচ্ছে।

Tag :
জনপ্রিয়

ব্যাংক, এমএফএস ও পিএসপি’র মধ্যে আন্তঃলেনদেন চালু হচ্ছে নভেম্বরে, ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

Update Time : ০৮:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫