Update Time :
১২:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
386
চুয়াডাঙ্গা ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ এলাকায় দুই শনিবার বিদ্যুৎ বন্ধের ঘোষণা।
চুয়াডাঙ্গা ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় আগামী দুই শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা উপকেন্দ্রের মধ্যেকার সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর ও ২০ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট পর্যন্ত সকল ৩৩ কেভি লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সকল পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ থাকবে না। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
চুয়াডাঙ্গা ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় আগামী দুই শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা উপকেন্দ্রের মধ্যেকার সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর ও ২০ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট পর্যন্ত সকল ৩৩ কেভি লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সকল পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ থাকবে না।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি।