০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃ ত্যু।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে আলিফ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ সেসময় প্রতিবেশী বাবুর বাড়ির ছাদে কয়েকজন শিশুর সঙ্গে খেলা করছিল। খেলার সময় হঠাৎ করে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায় শিশুটি।

এ সময় তার সঙ্গে বিদ্যুৎ প্রবাহিত হয়ে আলিফ তারের সঙ্গে ঝুলে থাকে। প্রায় এক ঘণ্টা স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আলিফ হোসেন সুবলপুর গ্রামের কৃষক আব্দুল মোমিনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল।

দামুড়হুদা মডেল থানার ডিউটি অফিসার (এএসআই) আবুল বাশার জানান, “বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই মর্মান্তিক ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা সরকারের কাছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃ ত্যু।

Update Time : ০২:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫