০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় “নতুন কুঁড়ি-২০২৫” সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত “নতুন কুঁড়ি-২০২৫” প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা।

প্রস্তুতিমূলক এ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও কর্ণধারবৃন্দ, খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা “নতুন কুঁড়ি-২০২৫” প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করতে করণীয় বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে প্রতিযোগিতার সফল বাস্তবায়নের জন্য সকল অংশীজনের সমন্বিত সহযোগিতা কামনা করেন। তিনি জানান, প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের বাছাই প্রক্রিয়া, প্রশিক্ষণ, সময়ানুযায়ী প্রতিযোগিতা সম্পাদন ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় প্রতিযোগিতাকে ঘিরে একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা গ্রহণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রতিভা বিকাশে এই প্ল্যাটফর্মকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফলভাবে বাস্তবায়নের উপর জোর দেয়া হয়।

নতুন কুঁড়ি প্রতিযোগিতা শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও বিকাশে বাংলাদেশ টেলিভিশনের একটি ঐতিহ্যবাহী ও গৌরবময় উদ্যোগ, যা এ বছরও চুয়াডাঙ্গা জেলায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে।

জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় “নতুন কুঁড়ি-২০২৫” সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : ১০:৪০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫