চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ ধানের শীষের প্রতীকে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। আজ ২১ আগস্ট (বৃহস্পতিবার) সকালে তিনি আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে বাড়ি বাড়ি ঘুরে মানুষের খোঁজ-খবর নেন, কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে নাগদাহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শরিফুজ্জামান শরীফের সঙ্গে উপস্থিত থেকে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন। স্থানীয় জনগণও তাকে আন্তরিকভাবে বরণ করে নেন।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ ধানের শীষের প্রতীকে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
আজ ২১ আগস্ট (বৃহস্পতিবার) সকালে তিনি আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে বাড়ি বাড়ি ঘুরে মানুষের খোঁজ-খবর নেন, কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে নাগদাহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শরিফুজ্জামান শরীফের সঙ্গে উপস্থিত থেকে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন। স্থানীয় জনগণও তাকে আন্তরিকভাবে বরণ করে নেন।