চুয়াডাঙ্গা, ৫ মে ২০২৫, সোমবার: এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ সন্ধ্যায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সচেতন ছাত্র-তরুণরা অংশগ্রহণ করেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।
এই মশাল মিছিলের আহ্বায়ক ছিলেন আসলাম হোসেন এবং মুখ্য সংগঠক ছিলেন সজিবুল ইসলাম। ওয়ারিয়র্স অব জুলাই-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মাহফুজ হোসেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা সদর উপজেলার সদস্য সচিব ফাহিম উদ্দীনসহ ইউশা, জুবায়ের, আশিক ইকবাল, আকাশ, তুর্য, আশিক প্রমুখ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।




















