০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী অব্যাহত সন্ত্রাস কর্মকাণ্ড, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী সহিংসতার দ্রুত শাস্তি নিশ্চিতের দাবীতে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের বিক্ষোভ

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের উদ্যোগে অপরাধ দমনের দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দেশে অপরাধ বেড়েই চলেছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তাই তারা দ্রুততম সময়ে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাফ্ফাতুল ইসলাম, মাহবুবুর রহমান আকাশ, ফাহিম আহম্মেদ, প্লাবন, তাসলিম আল মাহম্মদ,নুসরাত জাহান রোজা,সিরাজুম মুনিরা,তাসনিয়া আফসিন সহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতিনিয়ত অপরাধের শিকার হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা। কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে। আমরা চাই, অপরাধীদের দ্রুততম সময়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি জানিয়ে সাধারণ জনগণও তাদের পাশে দাঁড়ান। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপরাধ দমনে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য প্রয়োজনে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানান।

জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

দেশব্যাপী অব্যাহত সন্ত্রাস কর্মকাণ্ড, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী সহিংসতার দ্রুত শাস্তি নিশ্চিতের দাবীতে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের বিক্ষোভ

Update Time : ১২:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫