০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • Update Time : ০৩:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • 161

মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে “অসময়তার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখা।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পরিষদ চত্বরে রাণীনগর ফায়ার সার্ভিসের অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত হয়। এরপর পরিষদ হলরুমে আলোচনা সভা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শামীম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী একরামুল বারীসহ আরও অনেকেই।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Update Time : ০৩:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩