০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  • Update Time : ০৮:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • 146

চুয়াডাঙ্গায় মাদক মামলায় লালন হোসেন (৩৭) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত লালন হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের রবিউল হক জোয়ার্দ্দারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ জুন দুপুরে মাদক বেচাবিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাতিকাটা গ্রামের লালন হোসেনের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। সেখানে তার বাড়িতে দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ৮৪ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় মাদককারবারি লালনকে। ওই দিন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদফতরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ চুয়াডাঙ্গা সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) সাহারা ইয়াসমিন একই বছেরর ২৯ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ মামলায় সাতজন স্বাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে এ রায় দেন বিচারক

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

Update Time : ০৮:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩