০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  • Update Time : ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • 164

চুয়াডাঙ্গায় মাদক মামলায় লালন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লালন চুয়াডাঙ্গার সদর উপজেলার আলোকদিয়া গ্রামের রবিউলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জুন লালনকে ৮৪ পিস এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে দুজনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। রোববার সাক্ষী গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত। দুজনের মধ্যে লালনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও অপর আসামি আযব আলি খালাস পেয়েছেন

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

Update Time : ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩