১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ১০ কোটি টাকা ব্যয়ে পুনঃনির্মাণ হচ্ছে দেশের প্রথম রেলওয়ে স্টেশন

  • Update Time : ০৮:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • 154

১৮৫৯ সালে নির্মিত দেশের প্রথম চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন ১০ কোটি ১৮ লাখ ৪০ হাজার ৬৯০ টাকা ব্যয়ে পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চত্বরে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) ড. কিসিঞ্জার চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান কমার্শিয়াল ম্যানেজার সুজিৎ কৃমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী আসাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন।

প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন, এদেশের রেল যোগাযোগের অভাবনীয় উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। আগে রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিলো। চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নের ফলে যাত্রী সেবা বাড়বে এবং যাত্রীরা রেলভ্রমণে আরো স্বাচ্ছন্দ অনুভব করবে

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় ১০ কোটি টাকা ব্যয়ে পুনঃনির্মাণ হচ্ছে দেশের প্রথম রেলওয়ে স্টেশন

Update Time : ০৮:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩