শিমুল রেজা:সাধারণ মানুষের মুখোমুখি একই মঞ্চে উঠে নৌকার পক্ষে ভোট চাইলেন চুয়াডাঙ্গা-২ আসন থেকে আওয়ামী লীগের ১০ জন মনোনয়ন প্রত্যাশী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একই মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াত এর অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে নৌকায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন” শীর্ষক এক বিশাল পথসভা শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলার নতিপোতা গোলঘরে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ পরিবার আয়োজিত এই বিশাল পথসভা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১০ জন প্রার্থী একই মঞ্চে উঠেন। তারা শপথ নেন যে, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন যাকে দেয়া হবে তার পক্ষেই অন্য সকল প্রার্থী ও সমর্থকরা এক যোগে কাজ করবে।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ,চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু,জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিম, মির্জা শাহরিয়া মাহমুদ লল্টু, ছাত্রনেতা ও সাধারণ সম্পাদক ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতি, ডঃ হামিদুর রহমান সাবেক মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নজরুল ইসলাম সভাপতি জীবননগর থানা আওয়ামী লীগ, আব্দুল লতিফ অমল সম্পাদক জীবননগর উপজেলা আওয়ামী লীগ অ্যাডভোকেট শাহরিয়ার কবির সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এয়ার কমান্ডার মোঃ আবু বক্কর সাবেক ভি পি দর্শনা সরকারি কলেজ। আরো উপস্থিত ছিলেন, তৃণমূল নেতা দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আসাদুল, ফয়সাল, নতিপোতা আওয়ামী লীগের নেতা আব্দুর রহমান, আব্দুর রশিদ, মমিনুল হক, রেজাউল করিম, মহাসিন, শাহিন মোল্লা, আনোয়ার হোসেন সহ-বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
পথসভায় মনোনয়ন প্রত্যাশী দলের ত্যাগী নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ। তারা চাই পরিবর্তন, সাধারণ মানুষেরাও চাই পরিবর্তন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা -২ আসনে নৌকার মাঝি পরিবর্তন হবে। আর সে জয় নিশ্চিত করতে ১০ মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। আমাদের মধ্যে হতে যে কেউ মনোনয়ন পেলে তার হয়ে কাজ করবো।এই সময় অন্য বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে আসনটিতে নৌকার প্রার্থীর পরিবর্তন আনতে হবে। বর্তমান সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হলে নৌকার ভরাডুবি হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: নূর হাকিম বলেন, চুয়াডাঙ্গা-২ আসনটি স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। সেই থেকেই তৃণমূল পর্যায় থেকে শুরু করে এখানকার আ’লীগ এর অঙ্গ সংগঠনগুলো সাংগঠনিকভাবে অত্যন্ত সুশৃঙ্খল ও শক্তিশালী একটি দল। কিন্তু এ আসনে বর্তমান এমপি নৌকার টিকিট নিয়ে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি তৃণমূল পর্যায় থেকে শুরু করে এখানকার আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছেন এবং তিনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দুর্বল করে এলাকায় বিএনপি জামায়াতের কিছু লোককে দলে ঢুকিয়ে তাদেরকে দিয়েই এলাকার দলীয়সহ সকল উন্নযনমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এ সুযোগে নামে মাত্র উন্নয়নের কথা বলে কাজ না করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাই এখানকার আ’লীগকে পুনরায় সু-সংগঠিত করার লক্ষ্যেই আজ আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছি।এ সময় উপস্থিত আওয়ামী লীগের তৃণমূলের হাজারো নেতা-কর্মীর শ্লোগান আর মিছিলে শ্রমিক সংঘ এলাকা মুখরিত হয়ে উঠে।




















