দামুড়হুদা :রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টার দিকে দামুড়হুদা উপজেলা মদনা পার কৃষ্ণপুর ইউনিয়ন সাড়াবাড়িয়া নিজ গ্রামেরে কবরস্থানে তাকে দাফন সম্পূর্ণ করা হয়। এর আগে ঈদগাহ ময়দানে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের দাফনের আগে দর্শনা থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল ওয়বের শ্রদ্ধা জানান , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বাবু, মুক্তিযোদ্ধা কমান্ডোর রুস্তম আলী, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মুন্সী সিরাজুল ইসলাম, মদনা পার কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকিরিয়া আলম, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















