১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডাকাতি মামলায় ১৩ জনের ১০ বছর কারাদণ্ড

  • Update Time : ১০:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • 152

চুয়াডাঙ্গার জীবননগরের একটি ডাকাতি মামলায় ১৭ আসামির মধ্যে ১৩ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং চারজনকে খালাস প্রদান করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ আলী আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বকুল, কবির, সোলায়মান, আনোয়ার, আরজ, ফরজ , হান্নান, তবি, বকুল-২, ফারুক, মাহমুদ , রহম ও মাসুদ। এদের মধ্যে সাজাপ্রাপ্ত ফরজ মামলা চলাকালীন সময় মৃত্যুবরণ করেন। মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, আখের, হায়দার, খালেক ও সোহেল রানা।
এ মামলার বিবরণে জানা গেছে, জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের নুরুল ইসলামের বাড়িতে ২০১০ সালের ৭ এপ্রিল দিবাগত রাতে অজ্ঞাত ব্যক্তিরা বেআইনিভাবে প্রবেশ করে স্টীলের বাক্সে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে জীবননগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে ২০১১ সালের ১৬ এপ্রিল ১৭ জনের বিরুদ্ধে ডাকাতি মামলায় অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক মাসুদ আলী উপরোক্ত রায় ঘোষণা করেন

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় ডাকাতি মামলায় ১৩ জনের ১০ বছর কারাদণ্ড

Update Time : ১০:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩