০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

  • Update Time : ১০:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • 152

চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় জেলা জামায়াতের আমিরসহ ছয়জন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা শহরের পুরাতন জেলখানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন জেলা জামায়াতের আমির জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে অ্যাডভোকেট রুহুল আমিন (৪৫), আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া খলিলুর রহমানের ছেলে পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম (৩৯), জামায়ত কর্মী দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আজিজুল হকের ছেলে মহাসিন আলী (২৬), দর্শনা ফুলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে জেলা শিবিরের সাবেক সেক্রেটারি হুমায়ুন কবির (২৭), দর্শনা ইসলামবাজারের মরহুম ইউসুফ আলীর ছেলে দৈনিক সংগ্রাম পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ (৪২) এবং রুহুল আমিনের ড্রাইভার চুয়াডাঙ্গা বেলগাছির আবু জাফরের ছেলে মিনারুল ইসলাম (২৯)।

পুলিশ জানায়, গত ১৫ মে শহরের ছিনেমা হলপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতিকালে জিহাদি বইসহ ছয়জন জামায়াত নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে ওই ঘটনায় সদর থানায় মামলা করা হয়। মামলার তদন্তে জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ বেশ কয়েকজনের সম্পৃক্ততা পায় পুলিশ। তারই প্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার দুপুর দেড়টার দিকে শহরের পুরাতন জেলখানার সামনে অভিযান চালায়। এ সময় জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ ছয় জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে বিকেলেই তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হয়। এ মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

Update Time : ১০:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩