১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগরে চোলাই মদসহ গ্রেফতার ১

  • Update Time : ০৬:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • 209

মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ লিটার দেশীয় চোলাই মদসহ নুরুজ্জামান সরদার (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার উপজেলার বগারবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুজ্জামান সরদার উপজেলার কামতা সরদারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার বগারবাড়ি বাজার এলাকায় ব্রিজের উপর একজন মাদক ব্যবসায়ী মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে নুরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এদিন নুরুজ্জামানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

নওগাঁর রাণীনগরে চোলাই মদসহ গ্রেফতার ১

Update Time : ০৬:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩