১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি বিরোধের জেরে শিক্ষক হত্যা: দু’জনের যাবজ্জীবন

  • Update Time : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • 153

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক আজিনুল হক হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার হাজিরটোলা গ্রামের হুমায়ন আলী ও একই গ্রামের আব্দুল বারী। হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৫ সালের ১৩ নভেম্বর ইসলামপুর ও দেবীনগর ইউনিয়নের শেষ সীমানায় কস্তুরা মাঠে দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষক আজিনুল হককে গুরুতর জখম করেন প্রতিপক্ষরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পরের দিন (১৪ নভেম্বর) নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ থানার তৎকালীন ওসি আহসানুল হক ২০০৮ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

জমি বিরোধের জেরে শিক্ষক হত্যা: দু’জনের যাবজ্জীবন

Update Time : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩