১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে প্রেমের পর রিসোর্টে তরুণ-তরুণী, অতঃপর..

  • Update Time : ০৭:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • 156

কিশোরগঞ্জের নিকলী উপজেলার একটি রিসোর্টে তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেফতার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার একটি রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আসামিরা হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের ফাহিম ও নিকলী উপজেলার কামারহাটি গ্রামের আরিফ হোসেন।

জানা যায়, অভিযুক্ত ফাহিমের সঙ্গে চার মাস আগে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ঐ তরুণীর। প্রেমের সম্পর্ক থাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৭ জুলাই ঐ তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় ফাহিম বিয়ের আশ্বাস দিলে ঐ তরুণী তার পরিবারে ধর্ষণের বিষয়টি গোপন রাখেন। তারা দু’জনেই প্রেমের সম্পর্ক চালিয়ে যান।

রোববার সকালে ফাহিম ঐ তরুণীকে বিয়ে করার কথা বলে নিকলী উপজেলার একটি রিসোর্টে ম্যানেজার আরিফের সহযোগিতায় একটি কক্ষে স্বামী-স্ত্রীর পরিচয়ে উঠেন। তখন ফাহিমকে ঐ তরুণী বিয়ের চাপ দিলে কাজি এনে বিয়ের করার আশ্বাস দেন ফাহিম। পরে ঐ তরুণীকে আবারো জোরপূর্বক ধর্ষণ করেন ফাহিম।

পরে রোববার সন্ধ্যায় ভোক্তভোগী তরুণী মামলা করলে, রাত ১১টার দিকে নিকলীর ঐ রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করে নিকলী থানার পুলিশ।

  1. নিকলী থানার ওসি সারোয়ার জাহান জানান, রোববার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা করেছেন। ঐ তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার রাতেই আসামিদের গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে
Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

মোবাইলে প্রেমের পর রিসোর্টে তরুণ-তরুণী, অতঃপর..

Update Time : ০৭:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩