১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় ৮ নারী আটক

  • Update Time : ০৬:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • 161

কুমিল্লা সদর দক্ষিণে আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আবাসিক হোটেল থেকে ৮ নারীকে আটক করা হয়। এ সময় হোটেল ম্যানেজারসহ পুরুষরা পালিয়ে যান। পরে আটককৃতদের কারাদণ্ড প্রদান করেন আদালত।

রোববার ওই আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান।

জানা গেছে, সদর দক্ষিণ শুয়াগাজী এলাকায় অবস্থিত নিউ ধানসিঁড়ি হোটেল থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ৮ নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার বাগরা বাজার এলাকার উত্তর ইউছুবি গ্রামের ফারুক আহমেদের মেয়ে জুলেখা (৩৮), চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকার ছুফুয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে আমেনা (২১), নাঙ্গলকোট উপজেলার চাটিতলা এলাকার সুলায়মানের মেয়ে শারমিন (২৫), বরিশালের মুলাদি এলাকার সুজাবাদ গ্রামের আবদুল কাদের গাজীর মেয়ে আয়েশা আক্তার (২১), নোয়াখালীর হাতিয়া এলাকার সাগরিয়া বাজার গ্রামের কালামের মেয়ে শারমিন (২৫), দাউদকান্দি উপজেলার খোল্লাবাজ এলাকার রায়পুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে পারভিন (২৮), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার রহমতনগর গ্রামের হারুন মিয়ার মেয়ে প্রিয়া (২৫), নোয়াখালীর চরজব্বর এলাকার সুবর্ণপুর গ্রামের কামালের মেয়ে পিংকি আক্তার (২২)।

এ সময় বিপুল পরিমাণ কনডম ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। আটককৃতদের ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের বিচারক

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

কুমিল্লায় আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় ৮ নারী আটক

Update Time : ০৬:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩