০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের অভিযানে পরিত্যক্ত মাদক জব্দ

  • Update Time : ১২:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • 156

মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ।

আজ রবিবার বিকালে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এএসআই মাসুদ রানা ও কনস্টেবল আশরাফুল ইসলাম এবং মামুন মিয়ার সমন্বিত একটি দল গাংনী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানে গাংনী উপজেলার চেংগাড়ায় মৃত তাহাজ উদ্দিনের ছেলে আলালের আম বাগানের সামনে একটি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার মধ্যে বাদামী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ২ পোটলায় মোট ৪ কেজি গাঁজা এবং ২০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় মাদকগুলি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এবং ২০ বোতল ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত বিষয়ে গাংনী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।’

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের অভিযানে পরিত্যক্ত মাদক জব্দ

Update Time : ১২:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩