ঝিনাইদহের হরিণাকুণ্ডে বিদ্যুৎস্পর্শে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বিদ্যুতের শর্টসার্কিটের তারে স্পর্শ করলে তাসলিমা খাতুন বিদ্যুৎস্পর্শ হন। সেই সময় তার মেয়েকে বাঁচাতে ছুটে আসেন মা। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও মেয়ে।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে মরিয়মের স্বামী সাপের কামড়ে মারা যান। মেয়ে তাসলিমাকে নিয়ে স্বামীর ভিটেতে থাকতেন তিনি




















