০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

  • Update Time : ০৫:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • 153

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা নামক স্থানে বিজিবি’র অভিযানে ভারত অভিমুখী প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের স্বর্ণ আটক করা হয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।

বুধবার সকালে এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, বিজিবি সদস্যরা মঙ্গলবার বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলাধীন পাথিলা কৃষি ফার্ম এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় তাদের নিজস্ব গোয়েন্দার মাধ্যমে জানতে পারেন, পাথিলা-দত্তনগর সড়ক হয়ে সীমান্তে দিকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে মোটা অংকের টাকার সোনা নিয়ে যাচ্ছে। বিজিবি সদস্যরা এ সংবাদের ভিত্তিতে পাথিলা ঈদগাহ এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৫টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি মোটরসাইকেলযোগে পাথিলা অতিক্রম করার সময় বিজিবি সদস্যদের দেখামাত্র দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ওই ব্যক্তির পিছু ধাওয়া করে এবং মোটরসাইকেল চালকের কোমরে বিজিবি সদস্য জোরে টান দিলে কাপড়ের তৈরী সাদা বেল্ট কোমর থেকে ছুটে
বিজিবির হাতে চলে আসে। অন্যদিকে মোটরসাইকেল পাচারকারি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

সূত্র আরো জানায়, বিজিবি টহল দলের সদস্যরা ওই বেল্ট থেকে পাঁচ কেজি ৪৭৮.৯৭ গ্রাম সোনা, যা দু’টি গলানো ও ১৫টি বিয়ারিং সাদৃশ্য উদ্ধার করেন। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য চার কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা। বিজিবির দাবি, ওই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবিদ হাসান বলেন, এ ঘটনায় জীবননগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে বিজিবি একটি মামলা করেছেন। মামলাটি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

Update Time : ০৫:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩