১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা সীমান্তে ৪৬টি স্বর্ণের বারসহ একজন আটক

  • Update Time : ০৭:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • 162

চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ৪৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে ৬ বিজিবি

রোববার (২০ আগস্ট) দুপুরে স্বর্ণের বারসহ চোরাকারবারিকে আটক করা হয় বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চোরাকারবারী মো: আরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মনজুর আলী বিশ্বাসের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: রকিবুল ইসলাম, পিএসসির নেতৃত্বে সুলতানপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো: দুলাল হক সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৮/৬-আর হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের বেলের মাঠের পেয়ারা বাগানের মধ্যে এ্যাম্বুশ করে। এ সময় আনুমানিক দুপুর ১২টার সময় অজ্ঞাত এক ব্যক্তি ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সশস্ত্র টহল দল তাকে দৌঁড়ে আটক করে।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক চোরাকারবারি আরিফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তার কাছে কোনো চোরাচালানী পণ্য নেই মর্মে বিজিবি টহল দলকে অবহিত করে। পরবর্তীতে বিজিবি টহল দল আটক চোরাকারবারী আরিফুলের দেহ তল্লাশি করে কোমরে পেঁচানো সাদা কাপড় দ্বারা তৈরি বেল্টের ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ছোট বড় ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন চার কেজি ৬০০ গ্রাম।

নায়েব সুবেদার মো: দুলাল হক দর্শনা থানায় মামল করে আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করেছে। এছাড়া উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

দামুড়হুদা সীমান্তে ৪৬টি স্বর্ণের বারসহ একজন আটক

Update Time : ০৭:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩