১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

  • Update Time : ০৬:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • 153

যশোরের শার্শায় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ বাবু হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার জিরেনগাছা-কাশিয়াডাঙ্গা সড়কের কাটাখাল ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাবু হোসেন উপজেলার জিরেনগাছা গ্রামের রফিকুলের ছেলে।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাটাখাল ব্রিজের ওপর অস্ত্রসহ এক যুবক অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবু হোসেনকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

যশোরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

Update Time : ০৬:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩