১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে নারীসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : ১১:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • 154

কিশোরগঞ্জের সদর ও কটিয়াদীতে পৃথক অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- টাংগাইলের ঘাটাইল উপজেলার কমলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী মোছা. পেয়ারা বেগম এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের মাহাবুব মিয়ার ছেলে ইমন মিয়া।

জেলা পুলিশের মিডিয়া জানায়, শুক্রবার ভোরে গোপন খবরের ভিত্তিতে সদর ও কটিয়াদীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে কিশোরগঞ্জ সদর থানার নন্দলা এলাকা থেকে ইমন মিয়াকে গাঁজা বিক্রির সময় ডিবি পুলিশ গ্রেফতার করে। অন্য অভিযানে কটিয়াদী মডেল থানার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে চার কেজি গাঁজাসহ মোছা. পেয়ারা বেগমকে থানা পুলিশ গ্রেফতার করে।

কিশোরগঞ্জ সদর মডেল ও কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

কিশোরগঞ্জে নারীসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ১১:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩