Update Time :
১১:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
164
মেহেরপুরে নছিমনচাপায় স্কুলছাত্র নিহত
মেহেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় সাইফ (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার গোভিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইফ গোভিপুর গ্রামের স্বাধিন মিয়ার ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। নছিমনচালক আছানুর (৩৫) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে সাইফ বাড়ি ফিরে যাচ্ছিল। পথে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। চালক আছানুরকে গ্রেফতার করে নসিমনটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মেহেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় সাইফ (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার গোভিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সাইফ গোভিপুর গ্রামের স্বাধিন মিয়ার ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। নছিমনচালক আছানুর (৩৫) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে সাইফ বাড়ি ফিরে যাচ্ছিল। পথে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। চালক আছানুরকে গ্রেফতার করে নসিমনটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।