১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

  • Update Time : ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • 162

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয় নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয় ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কাউনিয়া এলাকার মৃত শচীন্দ্র ক্ষত্রিয়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আক্রাম হোসেন।

জানা যায়, জমি নিয়ে বিরোধিতার জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে শুভন আহমেদ তার স্ত্রী ইয়াসমিন আক্তারের গায়ে পেট্রল ঢেলে গ্যাসের চুলার ওপর ধাক্কা দিয়ে আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা তাকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতাল রেফার করেন।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখান থেকে ঢাকায় রেফার করা হয়। দীর্ঘ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঐ বছরের ১৩ জুলাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসমিন।

পিপি আক্রাম হোসেন জানান, এর আগে ঘটনার দিন দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা চেষ্টার মামলা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

Update Time : ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩