০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছরের ছেলেকে শ্বাসরোধে মারলেন মা

  • Update Time : ০২:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • 140

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মোবাইল দেখা নিয়ে ১৩ বছরের ছেলে আমিরুল হাসান জয়কে শ্বাসরোধে হত্যা করলেন মা সুহানা বেগম।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দ্রানগর পান পুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর মা সুহানা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত শিশু আমির হাসান জয় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পান পুঞ্জি গ্রামের আসলাম আলীর ছেলে।

রাজনগর থানার এসআই তোফায়েল আহমদ জানান, বুধবার সকালে ছেলে আমিরুলকে মোবাইল দেখতে নিষেধ করেন মা সুহানা বেগম। এ নিয়ে মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেগে গিয়ে আমিরুলের গলায় ওড়না পেঁচিয়ে ধরেন সুহানা বেগম। এতে শ্বাসরোধে মারা যায় শিশু আমিরুল।

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

১৩ বছরের ছেলেকে শ্বাসরোধে মারলেন মা

Update Time : ০২:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩