স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, গাছের চারা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবস টি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমেই উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মুরালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। পরে একে একে পুষ্পাস্তবক অর্পণ করেন দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় সরকারি স্কুল কলেজ, বিভিন্ন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। পুষ্পাস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম,
উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হেলেনা আক্তার নিপা, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: শহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির, ওসি অপারেশন শফিউল আলম,
দর্শনা থানার ওসি অপারেশন নিরব হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী প্রমূখ।
অনুষ্ঠানে শোককে শক্তিতে পরিণত করে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়ে বক্তারা বলেন, আজকে অশ্রুপাত নয়, আমরা সকলে মহান এই নেতা শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবার সহ সকল শহীদের আত্নার শান্তি কামনা করছি। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, তা হলো খুধা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছিলেন তা বাস্তবায়ন করার লক্ষ্যে সকল নেতাকর্মীদেরকে এগিয়ে আসতে হবে, দেশের মানুষেমানুষের জন্য কাজ করতে হবে। তবেই আজকের এ অনুষ্ঠান সার্থক হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক প্রশিক্ষণ প্রাপ্ত উপজেলার ৩২ জনকে মোট ২১ লক্ষ ৬০ হাজার টাকা ও গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মা: মো: মামুনুর রশীদ।




















