১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের বারাদী বাজারে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি

  • Update Time : ০৯:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • 158

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে বারাদী বাজারের গহরপুর রোডে অবস্থিত মিলন মেডিকেল হলে এই চুরির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জানা যায়, দোকান মালিক মিলন হোসেন প্রাকৃতির ডাকে সাড়া দিতে পাশ্ববর্তী গ্রাম্য মসজিদের টয়লেটে যায়। কিছু সময়ের ব্যবধানে সে দোকানে ফিরে এসে দেখে ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। সে তাৎক্ষণিক ড্রয়ার খুলে দেখে সেখান থেকে কে বা কারা দুই লক্ষ টাকা চুরি করে সটকিয়েছে। মিলন মোমিনপুর গ্রামের পশ্চিমপাড়ার ইসলামের ছেলে। সে পেশায় একজন গ্রাম্য চিকিৎসক ও বিকাশ ব্যবসায়ী। মিলন জানান, দুপুরের দিকে জরুরত সারতে কিছু সময়ের জন্য দোকানের পাশ্ববর্তী মোমিনপুর জামে মসজিদের টয়লেটে যায়। কয়েক মিনিট পরেই দোকানে ফিরে দেখি ড্রয়ারের তালা ভাঙ্গা। সেখান থেকে তার দুই লক্ষ টাকা খোয়া গেছে। ড্রয়ারে ফ্লেক্সিলোডের সাত থেকে আটটি মোবাইল ফোনও ছিল সেগুলো ঠিকই আছে। তবে তিনি জানান, ঐ সময়ে দোকানের সামনের একটি চায়ের দোকানে অপরিচিত তিন জন লোককে বসে থাকতে দেখি। সম্ভবত তারা আমার গতিবিধি অনুসরণ করছিলো এবং সুযোগ বুঝে তারা চুরি করে পালিয়েছে। খবর পেয়ে বারাদী ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

মেহেরপুরের বারাদী বাজারে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি

Update Time : ০৯:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১