০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস ইউনিটি রাজশাহীর সম্পাদক এনায়েতের উপর হামলার নিন্দা ও শাস্তি দাবি

  • Update Time : ০৭:৫৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • 160

শাপলা টিভি প্রতিবেদকঃ প্রেস ইউনিটি রাজশাহীর সম্পাদক এনায়েতের উপর হামলার নিন্দা ও শাস্তি দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুকুর খনন বিয়ষক সংবাদ প্রকাশ করায় দৈনিক ডেসটিনির প্রতিনিধি ও অনলাইন প্রেস ইউনিটির জেলা সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্লাহকে অপহরণপূর্বক হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা হয়েছে। ২৯ এপ্রিল আনুমানিক সাড়ে ৬ টায় থেকে রাত ৯ টার মধ্যে  মতিহার থানা এলাকায় উক্ত ঘটনা ঘটে। এনায়েত উল্লাহ বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে র ২নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গত বেশকিছুদিন যাবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদল প্রভাবশালী ব্যক্তি সরকারী দলের পৃষ্টপোষকতায় পুকুর খনন করে ট্রাকে করে মাটি বাইরে নিয়ে যাচ্ছিল। এসময় ট্রাকে থাকা মেরাজ নামক এক ব্যাক্তিকে জিজ্ঞাসা করলে সে বলে প্রতি ট্রাক ২০০০ টাকা করে পলাশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে  মাটি বাইরে নিয়ে যাওয়ার নিউজ করলে পলাশ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠে এবং পিস্তল ঠেকিয়ে অপহরণের পর হামলা করে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি এ্যাড, নূরনবী পাটোয়ারী, মহাসচিব পলাশ ভৌমিক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান প্রমুখ এক যৌথ বিবৃতিতে বলেন, অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনা না হলে অনলাইন প্রেস ইউনিটির পক্ষ থেকে কর্মসূচী ঘোষণা করা হবে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

প্রেস ইউনিটি রাজশাহীর সম্পাদক এনায়েতের উপর হামলার নিন্দা ও শাস্তি দাবি

Update Time : ০৭:৫৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১