০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে ৯ জনকে আটক করেছে বিজিবি

  • Update Time : ০৭:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • 164

শেখ ইমন,ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৯ জনকে আটক করেছে বিজিবি। আজ সকালে খোশালপুর সীমান্ত এলাকার একটি ফল বাগানের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলো, ইসমাইল হোসেন সিপাহী (৪০), শিরিন আক্তার (২৭), বেলাল সিপাহী (১৩), কায়ম বয়াতি (৩৫), সুজন পাল (৩৫), সালমা বেগম (২৩), নুপুর বেগম (২১), মারজানা ইসলাম (০১) ও দালাল কদম আলী (২৫)। এদের বাড়ি বাগেরহাটের রায়েন্দা (শ্বরনখোলা), মোড়লগঞ্জ ও নড়াইল।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জনকে এবং তাদের পারাপারে সহায়তা করার দায়ে ০১ জনকে আটক করা হয়েছে। আটককৃত নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং তাদের পারাপারে সহায়তা করার দায়ে মহেশপুর থানায় সোপর্দ্দ এবং মামলা দায়ের করা হয়ছে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

মহেশপুর সীমান্তে ৯ জনকে আটক করেছে বিজিবি

Update Time : ০৭:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১