০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড শেষে ফের কাশিমপুর কারাগারে রফিকুল ইসলাম মাদানী

  • Update Time : ১০:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • 200

স্টাফ রিপোর্টারঃ দুইদিনের রিমান্ড শেষে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে ফের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। কারাগারের জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার জানান, দুইদিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর পুলিশ হেফাজতে জিজ্ঞাবাদের জন্য রোববার দুপুরে রফিকুল ইসলামকে কারগার থেকে গাজীপুর মেট্রোপলিটন সিটির গাছা থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে ১৩ এপ্রিল গাছা  পুলিশ রফিকুল ইসলামের বিরুদ্ধে গাজীপুর আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন বিচারক ১৫ এগ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে গাজীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার দু’দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা মামলায় ৮ এপ্রিল তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র‌্যাব। পরের দিন গাজীপুরের গাছা থানায় মামলা হয়

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

রিমান্ড শেষে ফের কাশিমপুর কারাগারে রফিকুল ইসলাম মাদানী

Update Time : ১০:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১